June 25, 2026, 10:44 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

নদীর জলে নিভে গেল শিশুর স্বপ্ন: মান্দায় ১০ বছরের মাশফিকের মর্মান্তিক মৃত্যু

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া গ্রামে নদীতে ডুবে মাশফিক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় ২টার দিকে বাড়ির পাশের নদীর তীরে খেলাধুলা করছিল মাশফিক। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু করা হয়।
খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে মাশফিককে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাশফিক উপজেলার কয়াপাড়া গ্রামের মামুনের ছেলে। পরিবারের একমাত্র আদরের সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও বাড়ির পরিবেশ।
স্থানীয় বাসিন্দারা জানান, নদী ও জলাশয়ের আশপাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। সামান্য অসাবধানতাও কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ।
মাশফিকের অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার