June 25, 2026, 10:44 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ১

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন অকেজো করা হয়।
রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারের উত্তর পাশে জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির মূল্যবান উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রি করে আসছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া মাটি পরিবহনের কারণে স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করা হয়। একই সঙ্গে মো. সিরাজুল ইসলাম শাকিল (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একই স্থানে এর আগেও সাতবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং ছয়টি ভেকু মেশিন অকেজো করা হয়েছে। তবুও একটি প্রভাবশালী মাটি সিন্ডিকেট অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। এ সময় হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।



ফেসবুক কর্নার