June 25, 2026, 10:43 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

মোরেলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ড. কাজী মনিরুজ্জামান

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তাতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান।
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক উন্নয়ন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এ সময় ড. কাজী মনিরুজ্জামান বলেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
মতবিনিময়কালে সাংবাদিকরা মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক সম্ভাবনা, স্থানীয় সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। ড. কাজী মনিরুজ্জামান এসব বিষয়ে মনোযোগ সহকারে মতামত শুনে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং এলাকার উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎ শেষে সাংবাদিক ও অতিথিরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার