June 25, 2026, 9:29 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
সোমবার (১ জুন) দুপুরে তিনি এলাকাগুলো পরিদর্শন করে নদীভাঙন পরিস্থিতি, বাঁধের বর্তমান অবস্থা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শনকালে এমপি মনজুরুল ইসলাম বলেন, নদীভাঙন ও বাঁধসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর উন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি বাঁধের টেকসই উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।



ফেসবুক কর্নার