June 25, 2026, 9:28 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বিশ্ব দুগ্ধ দিবসে দিনাজপুরে র‍্যালি ও আলোচনা সভা

অভয়নগর প্রতিবেদক

“দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
সোমবার (১ জুন) জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তারা মানবদেহের পুষ্টি চাহিদা পূরণে দুধের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দুগ্ধ উৎপাদনে নারী খামারিদের অবদান এবং তাদের সফলতার নানা দিক আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “সুস্থ, মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দুগ্ধ খামারিদের বিভিন্ন প্রণোদনা ও কারিগরি সহায়তা প্রদান করছে। ফলে দেশ ধীরে ধীরে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।”
সভায় অংশগ্রহণকারী খামারিরা তাদের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করা, গো-খাদ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং খামার ব্যবস্থাপনায় আরও সহায়তা প্রদানের দাবি জানান। এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম, প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, ডেইরি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, খামারি ও গণমাধ্যমকর্মীরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুগ্ধ শিল্পের উন্নয়ন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং নারী খামারিদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।



ফেসবুক কর্নার