June 25, 2026, 9:29 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভূরুঙ্গামারী-রংপুর মেইল সার্ভিস পুনরায় চালুর দাবিতে সড়ক অবরোধ, আল্টিমেটাম

 নয়ন মিয়া (নাহিদ), উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও শিক্ষার্থীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় এবং দ্রুত বাস সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেওয়া হয়।

সোমবার (১ জুন ২০২৬) সকাল সাড়ে ৭টায় ভূরুঙ্গামারীতে এ কর্মসূচির নেতৃত্ব দেন ডাকসুর পরিবহন সম্পাদক মোঃ আছিফ আব্দুল্লাহ।

এর আগে গত ৩০ মে ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে আছিফ আব্দুল্লাহ কুড়িগ্রাম বাস মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উত্তর ধরলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলা আলীসহ স্থানীয় শ্রমিক নেতা, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, ভূরুঙ্গামারীর সাধারণ মানুষ উন্নত চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন জরুরি প্রয়োজনে নিয়মিত রংপুর যাতায়াত করেন। মেইল বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

আন্দোলনকারীরা দাবি করেন, মেইল বাস সার্ভিস পুনরায় চালু না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম বাস মালিক সমিতির আওতাধীন কয়েকটি পরিবহনকে ভূরুঙ্গামারীতে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে তারা কয়েকটি পরিবহনের নামও উল্লেখ করেন।

তবে এ বিষয়ে কুড়িগ্রাম বাস মালিক সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, জনস্বার্থ বিবেচনায় দ্রুত ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালু করা হোক, যাতে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক হয়।



ফেসবুক কর্নার