June 25, 2026, 9:28 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

আশুগঞ্জে প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২ কেজি গাঁজা

আকরাম শাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

.23

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (১ জুন) সকাল ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারে করে মাদক ঢাকার দিকে নেওয়া হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মোঃ নাদিম মোল্লা, পিতা: মোঃ করিম মোল্লা, সাং- আড়াল বাজার, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর।
২. মোঃ বাছেদ মিয়া ওরফে রুবেল, পিতা: বাবুল মিয়া, সাং- উত্তর মণিকুড়া, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ।
৩. মোঃ মনির সরকার, পিতা: মোঃ আব্দুল সামাদ তোতা মিয়া, সাং- সাহাপাড়া বাজার, থানা- নকলা, জেলা- শেরপুর।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাছেদ মিয়া ওরফে রুবেল এবং মনির সরকারের বিরুদ্ধে পূর্বে একটি করে মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার