June 25, 2026, 9:29 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

লক্ষীপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই দই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আমজাদ হোসেন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দই বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) কমলনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দই বিক্রির অপরাধে নূরনবী ও নুরউদ্দীন নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ দই বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হুসাইন।

এ সময় তিনি বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে ভেজাল ও সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে সহযোগিতা করেন কমলনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রিয়াজ উদ্দিন।



ফেসবুক কর্নার