June 25, 2026, 9:26 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভোলায় যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

নয়ন

 

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার চাঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল জলিলকে অসুস্থ অবস্থায় দেখতে যান চাঁচড়া ইউনিয়ন যুবদল নেতা সবুজ। সেখান থেকে ফেরার পথে তিনি হামলার শিকার হন বলে অভিযোগ করেন।

সবুজের দাবি, বাড়ি ফেরার সময় একই এলাকার কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করেন। এ সময় তিনি আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল এবং তার একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল। সে সময়ও তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



ফেসবুক কর্নার