June 25, 2026, 8:43 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই। গত সোমবার (১ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি কবরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন

স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন, “আমরা এক বীর সন্তানকে হারালাম। দেশমাতৃকার টানে ১৯৭১ সালে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

জানাজায় মরহুমের পরিবার-পরিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী অংশ নেন। মুক্তিযোদ্ধাদের পক্ষে উপস্থিত ছিলেন মো. আজহার হোসেন, আবুল হাশেম মাস্টার, মুসলিম উদ্দিন খান, কাজী আবুল হোসেন, আব্দুল হামিদ এবং মুসলিম উদ্দিন মিঠু

বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।



ফেসবুক কর্নার