June 8, 2026, 6:41 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার

জাহাংগীর আলম বাগমারা

রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে তাকে এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ভাইরাল হওয়া ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে থাকা অবস্থায় কমলেশ দাস এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করেন। পরে তিনি খামের ভেতর থেকে কিছু টাকা বের করে গণনা করে নিজের মানিব্যাগে রাখেন। এ সময় অর্থ প্রদানকারীর সঙ্গে তাকে স্বাভাবিকভাবে কথোপকথন করতে দেখা যায়।

ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হলে দ্রুত তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ভিডিওটি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়।

তবে ভিডিওতে অর্থ প্রদানকারী ব্যক্তির পরিচয় স্পষ্ট নয়। এছাড়া ভিডিওর অডিও অংশ না থাকায় অর্থ লেনদেনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে পরিদর্শক কমলেশ দাস বলেন, ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছে তা তার জানা নেই। তিনি দাবি করেন, অনেক সময় সরকারি বিভিন্ন ভাতা, রেশন বা প্রশাসনিক খরচ সংক্রান্ত অর্থও এভাবে আদান-প্রদান হয়ে থাকে। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা বজায় রাখতে ঘটনাটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার