June 8, 2026, 7:32 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়লেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফয়সল আমিন। প্রথমবারের মতো ঠাকুরগাঁও জেলা থেকে একজন প্রতিনিধি বিসিবির পরিচালনা পর্ষদে স্থান পাওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

রবিবার (৭ জুন ২০২৬) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে অবস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের নির্বাচন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা যায়, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে রংপুর বিভাগের পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মির্জা ফয়সল আমিন।

ঠাকুরগাঁও থেকে প্রথমবারের মতো বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায় স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তারা মনে করছেন, এর মাধ্যমে উত্তরাঞ্চলের ক্রিকেট উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

মির্জা ফয়সল আমিন দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত ব্যক্তিত্ব। বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আহসানুল কবির আনুষ্ঠানিকভাবে বিজয়ী পরিচালকদের নাম ঘোষণা করেন।

ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন—

  • ঢাকা বিভাগ: সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
  • চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন
  • খুলনা বিভাগ: শফিকুল আলম ও শান্তনু ইসলাম সুমিত
  • রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম সীমান্ত
  • সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
  • বরিশাল বিভাগ: মিজানুর রহমান

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, মির্জা ফয়সল আমিনের নেতৃত্ব ও উদ্যোগে জেলার ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার কার্যক্রম আরও বেগবান হবে।

স্থানীয় ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শুধু ঠাকুরগাঁও নয়, পুরো রংপুর বিভাগের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জাতীয় পর্যায়ে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরিতে অবদান রাখবেন।



ফেসবুক কর্নার