June 22, 2026, 10:49 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে : স্বস্তিকা

অভয়নগর প্রতিবেদক

ওপার বাংলার গ্ল্যামার আর সাহসের আরেক নাম স্বস্তিকা মুখার্জি। সমালোচনার ঝড়, কটাক্ষের তীর— কিছুই যেন তাকে দমাতে পারে না। অতিরিক্ত খোলামেলা উপস্থিতি নিয়ে বারবার বিতর্কে জড়ালেও, নিজের শর্তেই নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। কিছুদিন আগে বিকিনি লুকে ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছিলেন স্বস্তিকা— যার রেশ কাটতে না কাটতেই এবার হাজির হলেন নতুন চমক নিয়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজের সোশ্যাল হ্যান্ডেল একগুছ ছবি প্রকাশ করেন স্বস্তিকা। দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে অভিনেত্রী। সাদামাটা হলেও স্টাইলিশ একটা লুক ছিল তার মাঝে; ছিল আত্মবিশ্বাসী ভঙ্গিও। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’

এদিকে তার এই ছবিগুলো দেখে নেটিজেনরা মন্তব্যের বেশ প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল প্রসঙ্গে এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ বোঝালেন, তীর্যক মন্তব্যে একেবারেই গুরুত্ব দেন না তিনি।

টালিউডের ৪৫ বছর বয়সীএই নায়িকা পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলে মাঝেমধ্যেই কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।



ফেসবুক কর্নার