June 22, 2026, 10:49 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ফের পুত্রসন্তানের মা হলেন ভারতী সিং

অভয়নগর প্রতিবেদক

হাসির মঞ্চ ছাপিয়ে এবার আনন্দের ঢেউ বাস্তব জীবনে। ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের ঘরজুড়ে ফের বাজল খুশির সানাই। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। দীর্ঘদিন গোপন রাখা এই সুখবর অবশেষে নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বাছিয়া।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, সাদা রঙের গাউন পরা ভারতী এবং সাদা শার্ট ও বাদামি ট্রাউজারে হর্ষ পরম মমতায় শিশুদের জামা দড়িতে ক্লিপ দিয়ে ঝোলাচ্ছেন। সেই ছোট্ট জামায় ছিল একটি ফুটফুটে ছেলে শিশুর অ্যানিমেশন।

এরপরই আকাশি রঙে ভেসে ওঠে কাঙ্ক্ষিত সেই বার্তা—‘ইটস অ্যা বেবি বয়’। ভিডিওর শেষে একে অন্যকে জড়িয়ে ধরে নিজেদের আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাদের।

মা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভারতী সিং একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। সত্যি বলতে, আমি মনে মনে একটি কন্যাসন্তান চেয়েছিলাম। তবে ঈশ্বর যা দিয়েছেন, তাকেই আমরা সাদরে গ্রহণ করেছি। ও একদম সুস্থ আছে।’

মা হওয়ার অদ্ভূত অনুভূতির কথা জানিয়ে এই কমেডিয়ান আরও বলেন, ‘এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এখন বাইরের জগৎ সংসার সব ভুলে গিয়েছি। সারাক্ষণ শুধু ওকেই দেখছি ও ঘুমাচ্ছে নাকি তাকিয়ে আছে। আমার সমস্ত মন জুড়ে এখন শুধুই ও।’

উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাছিয়া। পেশাগত জীবনে তারা সফল সঞ্চালক ও কমেডিয়ান। নিজেদের ইউটিউব ভ্লগে তারা নিয়মিত ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। তাদের বড় ছেলে ‘গোলা’ (লক্ষ্য) ইতোমধ্যেই নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবার গোলার খেলার সঙ্গী হিসেবে পরিবারে যুক্ত হলো আরও এক খুদে সদস্য। বর্তমানে এই দম্পতিকে শুভকামনায় ভাসাচ্ছেন ভক্তরা।



ফেসবুক কর্নার