June 22, 2026, 10:49 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান

অভয়নগর প্রতিবেদক

মায়ের শিকড় বাংলার মাটিতে, রক্তে বইছে ঠাকুর পরিবারের উত্তরাধিকার—তবুও পতৌদি প্রাসাদে বাংলা সাহিত্যচর্চার ছায়া বরাবরই ছিল ম্লান। এবার সাইফ আলি খান হঠাৎই সিদ্ধান্ত নিলেন বাংলা শেখার! বলিউডের নবাবের এই অপ্রত্যাশিত আগ্রহে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—শিকড়ে ফেরার টান, নাকি অন্য কোনো গভীর গল্প লুকিয়ে আছে এই সিদ্ধান্তের আড়ালে?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খান নিজেই জানিয়েছেন, আগামী কয়েক মাস তিনি শুটিং থেকে সম্পূর্ণ বিরতি নিচ্ছেন। এই সময়টা তিনি ব্যয় করবেন একেবারে ভিন্ন কাজে বাংলা ভাষা শেখায়।

জানা যায়, আগামী তিন মাস বাড়িতে শিক্ষক রেখে নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা করেছেন তিনি।

তাই দর্শক মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি মায়ের মতো বা বোন সোহা আলি খানের পথ ধরে বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন সাইফ? এই প্রশ্নের সরাসরি উত্তর অবশ্য দেননি তিনি।

তবে সূত্র থেকে জানা যায়, একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবেই বাংলা শেখার এই উদ্যোগ। কোন চরিত্র, কার জীবনী সে বিষয়ে এখনো মুখ খোলেননি সাইফ।

এর পাশাপাশি ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ও পার করছেন অভিনেতা। চলতি বছরের শুরুতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনা এখনো তাকে তাড়া করে ফেরে। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের টক শোতে এসে সেই ট্রমার কথাও অকপটে স্বীকার করেন সাইফ।

তার কথায়, ‘আজও রাতে সেই ঘটনার ছবি চোখের সামনে ভেসে ওঠে। ভাবলে আতঙ্ক লাগে যদি সেদিন দেরিতে ঘুম ভাঙত, তাহলে জেহকে বাঁচাতে পারতাম না।’

তবে তার এই বাংলা ভাষা শেখার প্রক্রিয়ায় মা শর্মিলা ঠাকুর ছেলের পাশে আছেন এবং তাকে নিয়মিত সাহায্য করছেন।



ফেসবুক কর্নার