July 18, 2026, 4:00 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এ গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জনকে গ্রেফতারের পাশাপাশি ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৮ হাজার ৭৬৬টি মোটরসাইকেল এবং ৪৩ হাজার ৩৫২টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৯১টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
এর আগে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে সারাদেশে গত ৮দিনে ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৫৬টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে সারাদেশে একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।



ফেসবুক কর্নার