June 2, 2026, 5:22 pm
শিরোনাম :
ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু

আজকে থেকে যাই হোক, শাড়ি পরে রোমান্টিক ছবি দেব : চমক

অভয়নগর প্রতিবেদক

ছোট পর্দার চেনা গণ্ডি পেরিয়ে রুকাইয়া জাহান চমক এখন শুধু একজন অভিনেত্রী নন, তিনি নিজেই এক আলোচনার নাম। অভিনয় আর সৌন্দর্যের জাদুতে অল্প সময়েই দর্শকদের মন জয় করা এই তারকা বরাবরই পরিচিত ছিলেন ঠোঁটকাটা আর স্পষ্টভাষী মনোভাবের জন্য। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সেই চেনা সুর। সাম্প্রতিক এক ঘটনায় চমকের কথাবার্তা, অবস্থান আর ভঙ্গিতে ধরা পড়ল অপ্রত্যাশিত এক নীরবতা—যা শোবিজ অঙ্গনে তৈরি করেছে নতুন কৌতূহল, প্রশ্ন আর জল্পনা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন চমক।

শেয়ারকৃত সেই পোস্টে চমক লিখেছেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’

মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়।

এর আগে চমক হত্যার হুমকি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে কথা বলেছিলেন।

সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেই ভিডিও বার্তাতে চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। সেসময় এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।



ফেসবুক কর্নার