June 23, 2026, 12:21 am
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

বড়দিন উপলক্ষে মেহজাবীনের সম্প্রতি বার্তা

অভয়নগর প্রতিবেদক

আলো, আনন্দ আর সম্প্রীতির আবেশে যখন রঙিন হয়ে উঠেছে চারদিক, ঠিক তখনই বড়দিনের উৎসব ছুঁয়ে গেল দেশের শোবিজ অঙ্গনকেও। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই মহোৎসবকে ঘিরে যে উচ্ছ্বাস ও ভালোবাসার ঢেউ উঠেছে, তার মাঝেই নজর কাড়লেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বড়দিনের আবহে নিজেকে নতুন রূপে মেলে ধরে তিনি যেন শুধু উৎসবের আনন্দই নয়, ছড়িয়ে দিলেন সৌহার্দ্য, মুগ্ধতা আর মানবিক সম্প্রীতির বার্তা।

বুধবার (২৪ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলোতে তাকে দেখা যায় পুরোপুরি বড়দিনের উৎসবমুখর সাজে। অভিনেত্রীর পরনে ছিল বড়দিনের চিরচেনা লাল রঙের সোয়েটার। মাথায় সবুজ রঙের ক্রিসমাস হ্যাট।

এ সময় মেহজাবীনকে মিষ্টি হাসিতে বেশ প্রাণবন্ত দেখা যায়। আলোকসজ্জায় মোড়ানো ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোজ দিতেও দেখা যায় তাকে। উৎসবের এই আমেজে তার মায়াবী হাসি মন ছুঁয়ে যায় ভক্তদের।

ছবির ক্যাপশনে বড়দিনের শুভেচ্ছা জানান মেহজাবীন। লিখেছেন, ‘বড়দিন উদযাপনকারী সকল বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি।’

অভিনেত্রীর এই আন্তরিক শুভেচ্ছাবার্তাকে ধর্মীয় সম্প্রীতির সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন ভক্তরা।

এদিকে শুভ বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে আয়োজন করা হয়েছে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার।



ফেসবুক কর্নার