June 4, 2026, 3:57 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

জেল থেকেই ফের জ্যাকুলিনকে চমকে দিলেন সুকেশ

অভয়নগর প্রতিবেদক

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি সুকেশ চন্দ্রশেখর। চার দেয়ালের বন্দিজীবনও যেন তার ‘প্রেম’ প্রকাশের পথে বাধা হতে পারছে না। বড়দিন উপলক্ষে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে ফের চমকে দিলেন এই চর্চিত প্রেমিক। এবার কোনো সাধারণ উপহার নয়, জেল থেকেই সরাসরি ক্যালিফোর্নিয়ার অভিজাত বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিলেন তিনি।

চিঠিতে আবেগঘন বার্তা ও ‘লাভ নেস্ট’ বরাবরের মতো এবারও জ্যাকুলিনকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ আবেগঘন চিঠি লিখেছেন সুকেশ। সেখানে তিনি অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে জানিয়েছেন, বেভার্লি হিলসের এই নতুন বাড়িটির নাম তিনি রেখেছেন ‘লাভ নেস্ট’ বা ‘প্রেমের বাসা’।

চিঠিতে সুকেশ লেখেন, “এই শুভ দিনে তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। বেভার্লি হিলসে আমাদের নতুন এই বাড়িটি তৈরি। তুমি হয়তো ভেবেছিলে এটি শেষ পর্যন্ত শেষ হবে না, কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি, আমি তোমার জন্য এটি বানিয়ে ফেলেছি।”

ব্যক্তিগত গলফ কোর্স ও অন্দরসজ্জা চিঠিতে সুকেশ আরও দাবি করেন, বাড়িটি আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বর্তমানে তার চেয়েও কয়েক গুণ বড় আকারে নির্মাণ করা হয়েছে। এই বিশালাকার বাড়ির চারপাশে রয়েছে নিজস্ব গলফ খেলার মাঠ। বড়দিনের উপহার হিসেবে এই বাড়ির চাবি তিনি প্রতীকীভাবে জ্যাকুলিনের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন।

জ্যাকুলিনের জন্য কিনবেন ‘আরসিবি’ বাড়ি উপহার দিয়েই ক্ষান্ত হননি সুকেশ। একই চিঠিতে তিনি এক অভাবনীয় ইচ্ছার কথা প্রকাশ করেছেন। সুকেশ জানিয়েছেন, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (আরসিবি) কিনে নেওয়ার পরিকল্পনা করছেন। আর এই বিশাল বিনিয়োগও নাকি তিনি করতে চান কেবল জ্যাকুলিনকে খুশি করার জন্য।

প্রেক্ষাপট উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। এই মামলার তদন্তে বারবার উঠে এসেছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। সুকেশের দাবি, জ্যাকুলিনের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি তাকে কোটি কোটি টাকার উপহার দিয়েছেন। তবে অভিনেত্রী শুরু থেকেই এই সম্পর্কের দাবি অস্বীকার করে আসছেন এবং নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।



ফেসবুক কর্নার