July 18, 2026, 5:00 am
শিরোনাম :
কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

৯ জানুয়ারি মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন

অভয়নগর প্রতিবেদক

 

শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম’র সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচায়ক। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। একইসঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।



ফেসবুক কর্নার