July 18, 2026, 4:58 am
শিরোনাম :
কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

ছাত্রশিবিরের নতুন সভাপতি হলেন সাদ্দাম

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। এ খবরে রাজনীতি নিয়ে খবর রাখেন এমন জনমনের কৌতূহলী প্রশ্ন, কে এই সাদ্দাম?

জানা গেছে, নবনির্বাচিত শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত।

শিবিরের সঙ্গে পথচলা সভাপতি হওয়ার আগে সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (২০২৪), কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক (২০২৩), কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সচিব (২০২২), কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সচিব (২০২০-২১) এবং খুলনা সিটির সভাপতি (জানুয়ারী ২০১৯ – জুলাই ২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির সদস্যদের ভোটের ভিত্তিতে নুরুল ইসলাম সাদ্দামেকে সভাপতি নির্বাচন করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক আবু জাফর শাহীন কালবেলাকে এ তথ্য জানান।

শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান। আগামীর ছাত্র রাজনীতিতে মেধা ও নৈতিকতার সমন্বয়ে নুরুল ইসলাম সাদ্দাম কী ধরনের ভূমিকা রাখেন, এখন সেটিই দেখার বিষয়।



ফেসবুক কর্নার