June 23, 2026, 1:56 am
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

অভয়নগর প্রতিবেদক

প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছবি ও ভিডিও বিকৃতি, পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিকৃত ছবি ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি এই আইনি পদক্ষেপ নেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বোম্বে হাইকোর্ট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো থেকে দ্রুত ওইসব আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
শিল্পা শেঠির দায়ের করা অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্যান্য প্রযুক্তির সহায়তায় তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, ভিডিও এবং ডিজিটাল বই তৈরি করা হয়েছে। এসব কন্টেন্ট বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ায় তার ব্যক্তিগত জীবন এবং সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আদালতের কাছে নিজের ব্যক্তিগত সুরক্ষা এবং এসব অপতৎপরতা বন্ধের আবেদন জানান।

মামলার শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা পুরো বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন। আদালত তার পর্যবেক্ষণে জানায়, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন এভাবে জনসমক্ষে আনা বা বিকৃত করা দণ্ডনীয় অপরাধ



ফেসবুক কর্নার