August 7, 2026, 5:33 pm
শিরোনাম :
কাঠামোগত সংস্কার না করা হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: এক বছরেও বিচার না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে বিচার মোকাবিলায় প্রস্তুত: সাকিব জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয় স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও গ্রেপ্তার বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই ব্যবস্থা: ডিএমপি

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়।

বার্তায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) এলাকাকে গত বছরের সেপ্টেম্বর থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে।
সড়ক পরিবহন আইন-২০১৮ এবং নবঘোষিত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজানো একটি দণ্ডনীয় অপরাধ।  এই অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড (অথবা উভয় দণ্ড) হতে পারে।

ডিএমপির বার্তায় আরও জানানো হয়– নতুন বিধিমালা অনুযায়ী, শব্দদূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপের ক্ষমতা পুলিশকে দেয়া হয়েছে।
ঘোষিত নীরব এলাকাগুলোতে কেউ আইন লঙ্ঘন করে হর্ন বাজালে তার বিরুদ্ধে কোনো শিথিলতা প্রদর্শন করা হবে না বলে বার্তায় উল্লেখ করা হয়।



ফেসবুক কর্নার