June 2, 2026, 5:19 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

জয়া আহসানের নতুন লুক, সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়

অভয়নগর প্রতিবেদক

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন- প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট; সঙ্গে আভিজাত্যও ফুটে ওঠে ভিন্ন মাত্রায়। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্যনতুন রূপে মেলে ধরেন নিজেকে; এবারও তার ব্যত্যয় হয়নি।

সম্প্রতি জয়া আহসান তার সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন। আর তার এই ব্যতিক্রমী লুক মুহূর্তেই সাড়া ফেলে ভক্তদের মাঝে।

ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন এক লুকে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে ওঠেন জয়া। সঙ্গে তার পরনের ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি জয়ার আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলেছে। সাধারণত জয়ার এমন লুক নিয়েই আলোচনা।

পুরাতন কোনো বাড়ি বা স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দেন জয়া। আর তা প্রকাশ হতেই নানা মন্তব্যের জোয়ারে ভাসিয়েছেন তার ভক্তরা। তাদের মতে, সময় পাল্টালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো এক রয়ে গেছে। তবে কেউ কেউ উল্লেখ করেছেন- এই ছবিতে বয়সের ছাপও খানিকতা স্পষ্ট হচ্ছে জয়ার।

এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের। জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ (OCD) মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দুই বাংলাতের দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ।



ফেসবুক কর্নার