July 18, 2026, 8:21 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর

অভয়নগর প্রতিবেদক

চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে ভিপি নুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরমোনাই পীরের দোয়া ও আশীর্বাদ নিয়ে নির্বাচনী মাঠে নামছেন বিএনপি জোট সমর্থিত পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর (ভিপি নুর)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশালের চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সাক্ষাৎ শেষে নুরুল হক নুর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ছাত্র আন্দোলনকে কীভাবে গণঅভ্যুত্থানে রূপ দেওয়া যায়, সে বিষয়ে তাদের সঙ্গে নিয়মিত আলোচনা হয়েছে। দেশের মানুষের কল্যাণ এবং ইসলামের স্বার্থে অতীতেও একসঙ্গে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও মৌলিক ইস্যুগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে নুর বলেন, পটুয়াখালী-৩ আসনে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী থাকলেও দলের সিনিয়র নেতাদের আন্তরিক অবস্থান স্পষ্ট। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সংশ্লিষ্ট দুই উপজেলার কমিটিও বিলুপ্ত করা হয়েছে। তিনি জানান, শুরুতে কম সংখ্যক নেতাকর্মী মাঠে থাকলেও ধীরে ধীরে অধিকাংশ নেতাকর্মী তার পাশে এসে দাঁড়াচ্ছেন।

নুরুল হক নুর আরও বলেন, “আমরা জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছি। আশা করছি বিপুল ভোটে জয়লাভ করতে পারব।” একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপির ভোটব্যাংকে ওই এলাকা থেকে অন্য কোনো প্রার্থীর পক্ষে এমপি হওয়া সম্ভব নয়। গত পাঁচ দশকেও বিএনপি এই আসনে জয়লাভ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নুর বলেন, মাঠের পরিস্থিতি দেখলেই প্রশাসনের অবস্থান বোঝা যায়। তবে অন্তর্বর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।



ফেসবুক কর্নার