June 24, 2026, 2:36 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

বনদস্যুর আতঙ্কে শুঁটকি পল্লী নিস্তব্ধ

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবনের বুকে গড়ে ওঠা দেশের বৃহত্তম শুঁটকি আহরণ পল্লী দুবলারচর এখন ভয় ও দুশ্চিন্তার ছায়ায় নিস্তব্ধ। বছরের এই সময়টায় যেখানে শুকনো মাছের গন্ধ আর ব্যস্ততায় মুখর থাকার কথা, সেখানে এখন দেখা যাচ্ছে খাঁখাঁ করা মাচা আর উৎকণ্ঠিত জেলেদের মুখ। সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলে বনদস্যুদের তাণ্ডব এবং সাগরে মাছের সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছেন শুঁটকি আহরণে নিয়োজিত জেলে ও মহাজনরা। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই সাগরে নামতে সাহস পাচ্ছেন না।
দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মো. মোতাসিম ফরাজী জানান, গত দুই সপ্তাহে একের পর এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। মুক্তিপণের দাবিতে জিম্মি করা হচ্ছে সাধারণ জেলেদের। এই আতঙ্কে অধিকাংশ ট্রলার সাগরে যেতে পারছে না, আর যারা যাচ্ছেন তারাও ফিরছেন প্রায় খালি হাতে। তিনি বলেন, যে মাছ পাওয়া যাচ্ছে তাতে জ্বালানি খরচই উঠছে না। মাছের অভাব আর দস্যু আতঙ্ক—দুই চাপেই জেলেরা মারাত্মক সংকটে পড়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, মৌসুমের শুরুটা ভালো হলেও হঠাৎ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দস্যুরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। এ অবস্থায় র‍্যাব ও কোস্টগার্ডের টহল ও অভিযান আরও জোরদারের দাবি জানান তিনি। ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলটন রায় জানান, এই পরিস্থিতিতে বন বিভাগের রাজস্ব আদায়েও ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। জেলেরা বলছেন, দ্রুত কার্যকর নিরাপত্তা না পেলে দুবলারচরের শুঁটকি শিল্প পুরোপুরি মুখ থুবড়ে পড়বে।



ফেসবুক কর্নার