April 28, 2026, 11:38 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বিএনপিসহ স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান- হাবিব

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালার খলিলনগর বিএনপির মনোনীত  প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক সাংসদ ও এমপি প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব।
খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, স.ম ইয়াছিন উল্লাহ,সাতক্ষীরা কোর্টের বিজ্ঞ কৌসুলী অসীম কুমার, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান,সি.যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, তালা উপজেলা মহিলা দলের নেত্রী মেহেরুনেসা মিনি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই খলিলনগর এলাকায় স্থানীয়দের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করবেন। তিনি বলেন, তাঁর দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব তিনি নিজেই নেবেন। দলের কোনো কর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।
এসময় এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বাংলাদেশকে রক্ষা করতে বিএনপিসহ স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ—এই নীতিতে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে। তিনি সকল রাজনৈতিক দলের   ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
আগের নির্বাচনে খলিলনগর ইউনিয়নে বিপুল ভোটে প্রথম হওয়ার কথা উল্লেখ করে হাবিব বলেন, এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চান। সমাবেশে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কোনো বিকল্প নেই।



ফেসবুক কর্নার