August 5, 2026, 1:24 pm
শিরোনাম :
পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত: তাসনিম জারা শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির বুথ উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর অর্থায়নে এবং  দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে দশ লক্ষ টাকা ব্যায়ে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম।
তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানি কিনতে হবে না। হাতের নাগালেই পানির ব্যবস্থা থাকায় অনেক মানুষ উপকার ভোগ করতে পারবে। পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ মোট তিনটি স্থান থেকে পানি সরবরাহ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম,  দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রেরর ওয়াশ ইঞ্জিনিয়ার মোঃ আমিনুজ্জামান, হারবাল এসিস্ট্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল্লাহসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



ফেসবুক কর্নার