June 24, 2026, 7:47 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, আমরা গণভোট আর সংসদের ভোট একই দিনে না দেয়ার জন্য বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি। তবুও সেসব উপেক্ষা করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিবারই কিছু কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টি হয়। অনেক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে প্রতীকের ভোট বন্ধ হলে, সেদিন গণভোটের কী হবে বলেও প্রশ্ন তোলেন তিনি।
এমন সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার বিচলিত হবে জানিয়ে তিনি বলেন, এসব কারণেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করার অনুরোধ করেছিলাম আমরা আট দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এই সংকট নিরসন হলো না।
আজ সন্ধ্যার পর দলটির নির্বাহী পরিষদ মিলে প্রধান উপদেষ্টার দেয়া সকল সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলেও জানান গোলাম পরওয়ার। বলেন, সমমনা আট দলের বাকি দলগুলোও এসব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। এরপর সব মিলিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে



ফেসবুক কর্নার