April 24, 2026, 6:05 am
শিরোনাম :
দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে

পতিত ফ্যাসিস্টের অপতৎপরতা রোধে রাজপথে ইসলামী আন্দোলন খুলনা মহানগর

Reporter Name

খুলনা প্রতিনিধি:
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা রোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় পাওয়ার হাউজ মোড়ে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. মঈন উদ্দিন, সহ-প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি আমানুল্লাহ, সদর থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মো. আব্দুর রশিদ, খানজাহান আলী থানার জয়েন্ট সেক্রেটারি মো. নাজিম হাওলাদার নাঈম, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মো. মাহদী হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেসবাহ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাব্বির রহমান শিবলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শেখ শাহরিয়ার নাফিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে থেকে তার মোকাবিলা করবে।



ফেসবুক কর্নার