June 24, 2026, 8:52 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই দেশকে অচলাবস্থার মধ্যে ফেলবে: সামান্তা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ রাষ্ট্রপতির স্বাক্ষর করাটা দুঃখজনক। এটি বাংলাদেশকে দীর্ঘমেয়াদি অচলাবস্থার মধ্যে ফেলবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপসারণের দাবি ওঠার পর সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছিল। এই শব্দটি শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল। একদিকে আমরা আওয়ামী লীগকে প্রতিহত করছি, অপরদিকে তাদের রাষ্ট্রপতির দ্বারা জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে। জনগণের সঙ্গে এই প্রতারণার ভবিষ্যৎ কি হবে? দেশকে পরিবর্তন করতে হলে সব দলকে দলীয় স্বার্থ বাদ দিতে হবে। সকলকে জাতীয় ঐক্যের প্রতি সমর্থন জানাতে হবে।
তিনি আরও বলেন, সবগুলো দল আগের মতোই রাজনীতি করছে। এখনো অস্ত্র, অর্থ ও পেশীশক্তির প্রভাব দিয়ে রাজনীতি হচ্ছে। আমরা ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি রাজনীতি থেকে দেশকে টেনে বের করতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ আবার সেখানে নিমজ্জিত হচ্ছে। দেশকে পরিবর্তন করতে হলে দলীয় বাদ হবে। সদকলে জাতীয় ওকয়ের প্রতি সমর্থন জানাতে হবে



ফেসবুক কর্নার