June 24, 2026, 1:12 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত, নিহতদের মধ্যে ৬ শিশু

অভয়নগর প্রতিবেদক

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার একদিন আগে এই হামলার ঘটনা ঘটেছে। খবর জানিয়েছে আল জাজিরা।

মেডিকেল সূত্রের বরাতে আল জাজিরা জানায়, শনিবার (৩১ জানুয়ারি) গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৭ জন নিহত হন, যাদের মধ্যে ৩ জন শিশু

এদিকে গাজা শহরের পশ্চিমাঞ্চলের রেমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় আরও ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশু বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো।

এ ছাড়া, গাজার নিকটবর্তী দারাজ শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

টানা হামলায় গাজায় বেসামরিক জনগণের হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।



ফেসবুক কর্নার