April 29, 2026, 1:14 pm
শিরোনাম :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ

এমপি হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে গোলাম রসুলের সাক্ষাৎ: সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা

অভয়নগর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রোববার (১৫ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতা ও নবনির্বাচিত এমপি অধ্যাপক গোলাম রসুল ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভয়নগর উপজেলা সভাপতি ফারাজী মতিয়ার রহমানের বাসভবনে গিয়ে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী অভয়নগর শাখার আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, শুভরাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবির সভাপতি এম এম আশিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক গোলাম রসুল বলেন, “যশোর-৪ আসনের সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।”
এ সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, এটি এলাকায় সৌহার্দ্য, সম্প্রীতি ও গঠনমূলক রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা বহন করছে।



ফেসবুক কর্নার