November 24, 2026, 9:23 am
শিরোনাম :
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ অভয়নগরে ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ আ’লীগের কর্মী আটক শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিওরে বাথরুমের কাছ থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় ১০ টাকায় অপরাজিতা ফুলের চা, ব্যতিক্রমী উদ্যোগে নজর কেড়েছেন  পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলেসহ তিনজন গ্রেপ্তার হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষকদের পদোন্নতি নিয়ে বিতর্ক, অভিনেতা সোহেল খান আর নেই ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

চিরিরবন্দরে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া।
গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি ‘ধানের শীষ’ প্রতীকে বড় ব্যবধানে নির্বাচিত হন। এই আসনে মোট ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৯৯১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৮১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯০৩ ভোট। প্রায় ৩৮ হাজার ৯০৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।
নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্ট হওয়া ভোটের অন্তত এক-অষ্টমাংশ (১/৮) ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ৩৮ হাজার ৩৭৪ ভোট।
তবে বাকি দুই প্রার্থী সেই সংখ্যা অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী মো. আনোয়ার হোসাইন ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৯৯ ভোট এবং জাতীয় পার্টি–এর প্রার্থী মো. নুরুল আমিন শাহ ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।



ফেসবুক কর্নার