July 3, 2026, 6:47 pm
শিরোনাম :
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ, নিরাপদ পানির নিশ্চয়তায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ ভোট দিয়েছেন ৪৮০ জন শিল্পী, ফলাফল কখন? সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল ট্রাজেডির ১২ বছর: চিরন্তন শোকের দিন

ইকরামুল ইসলাম

১৫ ফেব্রুয়ারি বেনাপোল ট্রাজেডির ১২ বছর পূর্ণ হলো। ২০১৪ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন কোমলমতি শিক্ষার্থী। শিক্ষা সফর শেষে মেহেরপুরের মুজিবনগর থেকে বাসে করে ফেরার সময় চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা কাঁদবিলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে ৯ শিক্ষার্থী মারা যায়, আহত হয় অন্তত ৮০ জন শিক্ষার্থী ও শিক্ষক। নিহতরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রতিবছর এই দিনটি স্মরণে বিদ্যালয়ে শোকসভা, মিলাদ মাহফিল ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হলেও এ বছর নির্বাচনী ব্যস্ততার কারণে আনুষ্ঠানিক কার্যক্রম সীমিত ছিল। শোকের এই দিনে অভিভাবকরা বলেন, “সন্তান হারানোর শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।” বেনাপোল শহরের জনগণ আজও সেই মর্মান্তিক ঘটনার বেদনা অনুভব করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বেনাপোল পৌরসভার নির্মিত স্মৃতিস্তম্ভটি বর্তমানে অযত্ন-অবহেলায় রয়েছে। শহীদ শিশুদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে অভিভাবক ও এলাকাবাসী স্মৃতিস্তম্ভ সংস্কার ও নিয়মিত পরিচর্যার দাবি জানিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি তাই শুধু একটি তারিখ নয়, এটি বেনাপোলবাসীর হৃদয়ে চিরস্থায়ী এক বেদনার দিন।



ফেসবুক কর্নার