October 10, 2026, 8:23 am
শিরোনাম :
অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা, ৮ জন আহত

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনের পরদিন কালীগঞ্জ উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঁশতলা মোজাম মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের সমর্থকদের ওপর বিএনপি সমর্থকদের সন্ত্রাসী হামলায় অন্তত ৮ জন নারী-পুরুষ রক্তাক্ত জখম হয়েছেন। হামলার সময় স্বতন্ত্র প্রার্থীর অফিসে লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। আহতদের মধ্যে ফতেপুর গ্রামের দলীয় নেতা ও সাধারণ কর্মী রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ায় অফিস দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকে কেন্দ্র করে এই সহিংসতা ঘটেছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে উভয় প্রার্থীই পরাজয় বরণ করায় উত্তেজনা বৃদ্ধি পায়। হামলায় গুরুতর আহতদের রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কালীগঞ্জ থানা হামলার ঘটনার তদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ না ঘটে।



ফেসবুক কর্নার