November 20, 2026, 1:20 pm
শিরোনাম :
মালয়েশিয়া থেকে চরফ্যাশনে ফিরল আনাছের মরদেহ প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান

খাগড়াছড়িতে জাল নোটসহ নারী আটক

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ি সদর উপজেলার ধর্মঘর এলাকায় জাল নোটসহ এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় পাহাড়ি জনগণের সহযোগিতায় ধর্মঘর এলাকার বাদল টেলিকমের একটি বিকাশ এজেন্ট দোকান থেকে শারমিন আক্তার (তালাকপ্রাপ্ত) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানার এসআই জাকিরের নেতৃত্বে একটি মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছে আটক নারীকে থানার হেফাজতে নেয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল নোটের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আটক নারীর অস্থায়ী ঠিকানা খাগড়াছড়ি সদরের আনন্দনগর এলাকায় একটি ভাড়া বাসা। তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার মেটানগর গ্রামে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাল নোট উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের মতে, সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একটি বড় ধরনের আর্থিক প্রতারণা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এলাকায় যাতে জাল টাকার বিস্তার না ঘটে, সে জন্য নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার