April 24, 2026, 6:13 am
শিরোনাম :
দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে

মাদারীপুরের জমি নিয়ে বিরোধে একই পরিবারেরতিনজনকে কুপিয়ে জখম

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 258.6123; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 37;

শিবচর উপজেলা প্রতিনিধি।

মাদারীপুরের শিবচরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ড নিয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—
নুরুদ্দীন মোল্লা (৬৫), তার স্ত্রী পারভীন আক্তার (৫৫) এবং ছেলে শাহাদাত মোল্লা (৩৫)।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নুরুদ্দীন মোল্লার সঙ্গে একই এলাকার মো. সায়েদ মাঝির জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে নুরুদ্দীন মোল্লা ফসলি জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় হারুন ফকির, দেলোয়ার ফকির, সবুজ ফকির, কাশেম ফকিরসহ আরও ৭–৮ জন দা ও কুড়াল নিয়ে হামলা চালায়।
হামলায় নুরুদ্দীন মোল্লা ও তার ছেলে শাহাদাত গুরুতর জখম হন। তাদের চিৎকারে এগিয়ে আসলে পারভীন আক্তারের মাথায়ও কুড়াল দিয়ে আঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার