August 15, 2026, 6:02 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

নির্বাচনে শুধু সেনসিটিভ জায়গায় বডি ক্যামেরা দেবে সরকার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত থাকলেও তা এখন কমিয়ে আনা হবে। সংসদ নির্বাচনে কেবল সেনসিটিভ (স্পর্শকাতর) স্থানে বডি ক্যামেরা বসানো হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। আমরা এ বিষয়ে আরও পর্যালোচনা করতে বলেছি। তাছাড়া, এতো ক্যামেরার দাম কতো হবে, প্রকিউরমেন্ট কীভাবে হবে এবং তা যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি  আরও বলেন, “বডি ক্যামটা আসবে, হয়তো এখন একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গায় আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সেটাই সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো কাজ করতে পারব না। এগুলো মনিটর করারও ব্যাপার আছে। ছবি আসবে, অ্যাকশন নিতে হবে। অতএব, সেনসিটিভ জায়গাগুলোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে বডি ক্যাম কিনবে।”
আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিল, এখন সেটা কমবে কেন— এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যাটা কমবে। তবে কত কমবে, তা এখন বলব না। যখন প্রস্তাব আসবে তখন জানা যাবে।
কবে নাগাদ কেনা হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই, হয়তো পরের সপ্তাহে প্রস্তাব আসবে।



ফেসবুক কর্নার