November 20, 2026, 6:28 am

গাংনী সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

মামুনুর রশীদ, মেহেরপুর জেলা প্রতিনিধি।

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেই চেষ্টা প্রতিহত করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ওই চার ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নিয়ে যান। এর আগে রাত ২টার দিকে বিএসএফ সদস্যরা তাঁদের বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চার অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের এ প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়েছে।



ফেসবুক কর্নার