June 24, 2026, 5:07 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংকের ৫ পরিচালককে বদলি

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলির পর পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালক রয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এর পরিচালক মো. বায়েজীদ সরকারকে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে কর্মরত গাজী মো. মাহফুজুল ইসলামকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বদলি করা হয়েছে।

এ ছাড়া মানবসম্পদ বিভাগ-১ এ কর্মরত মো. জবদুল ইসলামকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে স্থানান্তর করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত মো. শহীদ রেজাকে আনা হয়েছে মানবসম্পদ বিভাগ-১ এ।

গভর্নর কার্যালয়ে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত মো. কামরুল ইসলামকে বদলি করে সদরঘাট অফিসে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার