October 6, 2026, 6:33 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে: রাজউক চেয়ারম্যান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।

রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, ভূমিকম্প হওয়ার ১০ মিনিটের মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে রিপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছিল।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, এখন রাজউকের পরিকল্পনা হলো—খুব দ্রুত যেসব ভবনে বেশি ক্ষতি হয়েছে, সেগুলো চিহ্নিত করে কাজ করা। কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে—এই কাজটা দ্রুত করতে হবে।
তিনি আরও বলেন, আতঙ্কের কোনো কারণ নেই, বিশেষজ্ঞরা আগে বলেছিলেন যে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের ৬০ থেকে ৭০ শতাংশ বাড়ি ধসে পড়বে। অথচ এর থেকে বেশি হয়েছে—আল্লাহর রহমতে টিকে গেছি। সেজন্য বিশেষজ্ঞদের প্রতি প্যানিক না ছড়ানোর আহ্বান জানান রাজউক চেয়ারম্যান।

বাসা নির্মাণে দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, রাজউক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে। আবার বাসা মালিকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ২০০ স্কয়ার ফুট ফ্ল্যাটের জায়গা বেশি পেতে অনেকে দেশ ও জাতির ক্ষতি করছেন।
প্রসঙ্গত, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাজধানী ঢাকাসহ এর আশেপাশের এলাকায়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে ১০ জন নিহত ও প্রায় চার শতাধিক মানুষ আহত হন।



ফেসবুক কর্নার