April 24, 2026, 8:43 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

বদলগাছীতে বিয়ের বাস উল্টে বরযাত্রীর ৩০ জন আহত

Reporter Name

মোঃ রফিকুল ইসলাম হিমু, বদলগাছী উপজেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের বিআরডিবি অফিসসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজশাহীর বাঘা থেকে আদিবাসী সম্প্রদায়ের বরযাত্রীদের বহনকারী বাসটি জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চালক অতিরিক্ত চোলাই মদ পান করার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়।
প্রায় ৫০ জন যাত্রী বহনকারী বাসটিতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে বদলগাছী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তবে বরসহ কয়েকজন স্বজন আলাদা মাইক্রোবাসে থাকায় তারা দুর্ঘটনায় পড়েননি। প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোস্তাকিম হোসেন বলেন, তিনি ব্যবসায়িক কাজ শেষে ফেরার পথে বাসটিকে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে থাকতে দেখেন এবং ফায়ার সার্ভিস আহতদের হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন বদলগাছী ও মহাদেবপুর জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মাহফুজ আলম। তিনি জানান, “দুর্ঘটনার ক্ষতি আরও বড় হতে পারত। হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বাসচালককে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনা তদন্তে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



ফেসবুক কর্নার