August 15, 2026, 1:24 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

মোরেলগঞ্জে বাম্পার ফলনেও সুপারি দরে চাষিদের ক্ষোভ

মোঃ আরিফুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি।।

মোঃ আরিফুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাসা ইউনিয়নের বৌলপুর বাজারে সুপারি কেনাবেচা এখন তুঙ্গে। সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত এই বাজারে প্রতি সপ্তাহে এক থেকে দেড় কোটি টাকার সুপারি বিক্রি হয়। ফলন আশানুরূপ হলেও দাম না পাওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, উৎপাদন ব্যয় বেড়ে গেলেও বাজারদর তেমন বাড়েনি।
ব্যবসায়ীরা জানান, এখানকার সুপারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। দেশের অর্থনীতিতে এই বাজারের অবদানও কম নয়। তবে এবছর ফলন বেশি হওয়ায় সরবরাহ বেড়েছে, ফলে দাম কিছুটা কমে গেছে। ব্যবসায়ীদের ধারণা, মৌসুম শেষে সরবরাহ কমলে দাম আবার বাড়বে।
অন্যদিকে কৃষকরা বলছেন, খরচ তুলতে না পারলে পরের মৌসুমে চাষে আগ্রহ হারাতে পারেন অনেকেই। কৃষি বিশেষজ্ঞদের মতে, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা উন্নত করা গেলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে, এতে স্থানীয় ও জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে



ফেসবুক কর্নার