March 7, 2026, 9:24 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে সাতক্ষীরা–ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর, সাতক্ষীরা –
সাতক্ষীরার কালিগঞ্জ–শ্যামনগর হয়ে ভেটখালী পর্যন্ত মহাসড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, সাতক্ষীরা থেকে কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীর সেতু পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করা হলেও কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত অংশটি ২৪ ফুট প্রশস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, এতে শ্যামনগরের মানুষের প্রতি বৈষম্য করা হয়েছে। বক্তারা বলেন, এই সড়কটি দিয়ে দৈনিক হাজারো যানবাহন চলাচল করে—যার মধ্যে রয়েছে সুন্দরবন পর্যটনে আসা পর্যটকবাহী বাস, মিনিবাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের পরিবহন। সড়কটির প্রস্তাবিত সংকীর্ণতা ভবিষ্যতে গুরুতর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শ্যামনগর উপজেলার অন্তর্গত সরকারি মহসিন কলেজ, আতরজান কলেজ, সরকারি পাইলট হাই স্কুলসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বাগদা চিংড়ি, কাঁকড়া, বিভিন্ন সামুদ্রিক ও মিঠাপানির মাছ এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে রপ্তানি হয়। তাই সড়কটি ২৪ ফুট নয়, ৩৪ ফুট প্রশস্ত করাই সময়ের দাবি।
বক্তারা স্পষ্টভাবে জানান, মহাসড়কটি ৩৪ ফুট প্রশস্ত না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষকদল নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম খান, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু, কলেজ শিক্ষক মাহবুবুর রহমানসহ এলাকার সচেতন নাগরিকরা।



ফেসবুক কর্নার