May 14, 2026, 5:37 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

লালবাগ ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের হুমকি, সাংবাদিকের জিডি

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের আওতাধীন ভূমি অফিসগুলোতে সক্রিয় দালাল চক্রের তৎপরতা নিয়ে তথ্য সংগ্রহ করায় দালাল চক্রের হোতা শেখ আনোয়ার মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে দৈনিক যুগান্তরের হাজারীবাগ প্রতিনিধি মো. জহিরুল ইসলামকে।

এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে নিশ্চিত করেছেন যুগান্তরের ওই সাংবাদিক।

জিডি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল হকের কার্যালয়ে গিয়ে ভূমি অফিসে সক্রিয় দালালচক্রের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য সংগ্রহ করেন যুগান্তরের ওই সংবাদকর্মী। এর সূত্রধরে গত রোববার (৮ মার্চ) বিকেলে লালবাগ ভূমি অফিসের দালাল চক্রের হোতা শেখ আনোয়ার নিজ ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক জহিরুলের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দালালদের বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করলে হত্যা করা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, জনস্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি দালালদের হুমকির মুখে পড়েছেন। যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার