March 10, 2026, 3:53 pm
শিরোনাম :
রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন বাকপ্রতিবন্ধী মার্মা তরুণীকে অপহরণ ও ধর্ষণ: পাহাড়ে কি আইন সমান? ১৮ ফুট লম্বা অজগর ছাগল গিলে ফেলার পর সুন্দরবনে অবমুক্ত ইরানে ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কানাডায় মার্কিন দূতাবাসে গুলি প্রথমবার শুরু হচ্ছে নারী বিপিএল, বগুড়ায় সাজ সাজ রব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে জ্বালানি তেলের বড় চালান পেল পাকিস্তান

ঝগড়ার পর নববধূ নিখোঁজ, থানায় জিডি

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পারিবারিক ঝগড়ার জেরে আফরোজা আক্তার (১৯) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মনোয়ার হোসেন দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বোগলা বাজার ইউনিয়নের কবির নগর গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের সঙ্গে প্রায় ৯ মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আফরোজা আক্তারের বিয়ে হয়। জীবিকার তাগিদে মনোয়ার ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
গত রোববার (৮ মার্চ) সকালে বড় ননদ মাহমুদা বেগমের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে আফরোজার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সকাল ৯টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার সময় আফরোজা তার ননদের ব্যবহৃত একটি মোবাইল ফোন সঙ্গে নিয়ে গেছেন।
স্ত্রী নিখোঁজের খবর পেয়ে ঢাকায় কর্মরত মনোয়ার হোসেন বাড়িতে ফিরে আসেন। তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো কলহ ছিল না। সামান্য বিষয় নিয়ে ঝগড়ার পর সে কেন এভাবে চলে গেল বুঝতে পারছি না। সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না।” তিনি প্রশাসনের কাছে দ্রুত তার স্ত্রীকে খুঁজে বের করার দাবি জানান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে নিখোঁজ সংক্রান্ত কোনো আবেদন পেলে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার