May 14, 2026, 12:13 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এবাদত হোসেন (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মার্চ সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে এবাদত ও তার সহযোগীরা। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে জানা যায়, তাকে একটি নির্জন স্থানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বিজয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
র‍্যাব-৯ (সিলেটের সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে প্রধান আসামি এবাদত হোসেনকে গ্রেফতার করে। সে ওই এলাকারই বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার