May 14, 2026, 11:21 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

প্রথমবার শুরু হচ্ছে নারী বিপিএল, বগুড়ায় সাজ সাজ রব

অভয়নগর প্রতিবেদক

‘শহীদ চান্দু স্টেডিয়াম’—নামের সঙ্গে মিশে আছে বাংলাদেশের টেস্টের স্মৃতি। একসময় দেশের হাতেগোনা কয়েকটি টেস্ট ভেন্যুর মধ্যে একটি ছিল বগুড়ার ঐতিহ্যবাহী এ স্টেডিয়াম। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেড় যুগেরও বেশি সময় ধরে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচের আয়োজন। ঘরোয়া ক্রিকেট নিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় স্টেডিয়ামটি। তবে এবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন বগুড়াসহ উত্তরাঞ্চলের ক্রীড়াপ্রেমীরা।

প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নারী ক্রিকেটারদের নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই নতুন টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে তিনটি দল অংশ নিচ্ছে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বোর্ড।

সূচি অনুযায়ী ৪, ৫ ও ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ৯, ১০ ও ১১ এপ্রিল পরবর্তী তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। দুই ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল নিয়ে আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়াজনিত কারণে ফাইনাল বাধাগ্রস্ত হলে ১৫ এপ্রিল ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।

নারী বিপিএলকে কেন্দ্র করে উত্তরবঙ্গের ক্রিকেটের প্রাণকেন্দ্র বগুড়ায় এখন সাজ সাজ রব। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান গণমাধ্যমকে বলেন, নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুত করা হচ্ছে। কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা নিরলস কাজ করছেন।

বিসিবির নির্দেশনায় মিডিয়া বক্স সংস্কার ও স্টেডিয়ামের বাইরের রাস্তা মেরামতের প্রক্রিয়াও শুরু হয়েছে। টুর্নামেন্টে দেশি তারকাদের পাশাপাশি প্রতিটি দলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দেখা যাবে। প্রতিটি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে বিসিবির। গ্যালারিতে বসে খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা থাকলেও এর মূল্য এখনো নির্ধারিত হয়নি।

আন্তর্জাতিক ম্যাচ থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকা বগুড়াবাসীর মধ্যে নারী বিপিএল ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় ক্রিকেটপ্রেমীরা বলছেন, নারী বিপিএল আয়োজনের মধ্য দিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও প্রাণের সঞ্চার হবে।



ফেসবুক কর্নার