August 4, 2026, 1:04 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযান,১৫ লাখ টাকা জরিমানা

Reporter Name

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ টিকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড ও দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ইট ভাটার পাশে থাকা একটি অবৈধ টায়ার কারখানা ধবংস করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম।
এ সময় কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিকস, রোয়াইল ইউনিয়নের এবিসি স্টার ব্রিকস ও মেসার্স রাইসুল এন্ড শামসুদ্দিন ব্রিকস, সুতিপাড়া ইউনিয়নের মেসার্স থ্রি স্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস, মেসার্স এস এন ব্রিকস এন্ড এবং ডিএসবি রিসাইক্লিং প্ল্যান্টে অভিযান পরিচালনা করা হয়।
এরমধ্যে ৫ টি ভাটাকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা ও দুটি ভাটার চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে ৫ টিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার